মাজার পাকে চুম্বন কী জায়েজ ❓
রওজা বা মাজার শরীফ ফয়েজ ও বরকতের উদ্দেশে স্পর্শ করে শরীরে মোচন করা বা চুমু দেয়া জায়েজ। ===================== বোখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ “ফতুহুল বারী” ৬ষ্ঠ খন্ড ১৫ পৃষ্ঠার সূত্রে “আহকামুল মাজার” কিতাবের ৫৫ পৃষ্ঠায় বণির্ত আছে যে, নবী করিম (সাঃ) এর মিম্বর শরীফ ও রওজা মোবারক চুম্বন করার বৈধতা সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল (রাহঃ) কে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নোত্তরে বলেনঃ কিছু দেখছিনা।’ অর্থাৎ চুম্বন করা জায়েজ। হাফেজ আল ইরাকী “ফাতুহুল মোতআল” কিতাবে তার সনদ সূত্রে বর্ননা করেছেন যে, ‘ইমাম আহমদ বিন হাম্বল (রাহঃ) মহানবী (সাঃ) ও অন্যান্যদের রওজা ও মাজার চুম্বন করা জায়েজ বলেছেন।’ বিখ্যাত “তুশেখ” কিতাবে আল্লামা জালাল উদ্দীন সয়ুতী (রাহঃ) বলেছেনঃ ‘হাজর আসওয়াদের চুম্বন থেকে কতেক আরেফীন বুযুর্গানে কিরামের মাজার শরীফে চুমু দেয়ার বৈধতা প্রমাণ করেছেন।’ ইবনুল জাওযীর “মাসীর আল গারাম” সূত্রে “আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল” কিতাবের ৯৪ পৃষ্ঠায় এবং তফসীরে কানজুল ঈমান ও খাজাইনুল ইরফানের প্রথম খন্ডের ১৭৪ পৃষ্ঠায় বর্ণিত আছে যে, মুহাম্মদ বিন হারব আল হেলালী বলেনঃ আমি মহানবী (সা এর রওজা শরীফের নিকট এসে তার ...