Posts

রমজানুল মুবারক

Image
রমজানুল মোবারক" রমজানের আগমনে আনন্দিত হওয়া : রমজান মাস মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ তায়ালার নিয়ামতগুলোর অন্যতম একটি। কারণ রমজান মাস হলো কোরআনের মাস। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই এ মাসের আগমনে মনে খুশি ও আনন্দ অনুভব করা।সাওম বা রোজা পৃথিবীর প্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। যার ক্রমধারা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্তমান সময় পর্যন্ত অব্যাহত রয়েছে। রাসূল (সা.) বলেন, রোজাদারের জন্য দুইটি আনন্দময় মুহূর্ত রয়েছে ১. ইফতারের সময় ২. আখারাতে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়’। (বুখারী ও মুসলিম)। ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়টি হলো রোজা। ইসলামি বিধান অনুসারে- মুসলিম, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন, স্থায়ী ও শারীরিক-মানসিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য সিয়াম পালন বা রোজা রাখা ফরজ।  রোজা শব্দের অর্থ হচ্ছে ‘বিরত থাকা’। আর আরবিতে এর নাম সাওম, বহুবচনে সিয়াম। যার শাব্দিক অর্থ হচ্ছে কোনো কাজ থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্ব প্রকার পানাহার, কামাচার, পাপাচার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগ-বি...

"সুবহানাল্লাহ" এর হাকিকত

Image
                "সুবহানাল্লাহ" এর হাকিকত সু বহানাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা পুতঃপবিত্র। যা কুরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। সুরা বাক্বারা ৩২ নং আয়াতে আল্লাহর উদ্দেশ্যে ফেরেশতাদের বক্তব্যে তা উঠে এসেছে। সুবহানাল্লাহ’র তাৎপর্য ও ফজিলত এখানে তুলে ধরা হলো- "সুবহানাল্লাহ" এর অর্থ কী এবং কখন বলতে হয়ঃ 'সুবহানাল্লাহ' এর অর্থ হচ্ছে- সকল পবিত্রতা আল্লাহর । ১) আল্লাহর মহিমা শুনে, ২)সুন্দর ফল ও ফুল দেখে, ৩) দৃষ্টিপাত বৈধ এমন সুন্দর জিনিস দেখে, ৪) ভাল কথা শ্রবন করে, ৫) আশ্চার্যজনক কোন কথা শুনে, ইত্যাদি ক্ষেত্রে বলতে হয় 'সুবহানাল্লাহ' যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিমি ওয়াবিহামদিহি’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতি) খেজুর গাছ রোপন করা হবে । (তিরমিজি: ৫/৫১১) একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করেছিলেন, আমরা ‘লা ইলাহা ইল্লাল্লাহু’র অর্থ জানি। কিন্তু সুবহানাল্লাহ’র তাৎপর্য কি? তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, ‘আল্লাহ তায়ালা এ বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন। তিনি এ বাক্য দ্বারা সন্তুষ্ট হন। এ...

হযরত মাওলানা আমিনুল হক হারবাংগিরি (ক.) জীবন দর্শন

Image
  হযরত মাওলানা আমিনুল হক হারবাংগিরি (ক.)    জীবন দর্শন।   হ যরত আমিনুল হক হারবাংগিরি (ক.)-এর জন্মস্থান বার্মার মেও মেও নামক স্থানে। আজ থেকে বহু আগে জীবনের কোন এক সময়ে সঠিক পীরের তালাশে তিনি বার্মা হতে টেকনাফ কক্সবাজার হয়ে বাঁশখালীর হারবাং নামক জায়গায় আসেন। সেখানে কিছুদিন অবস্থানের পর চট্টগ্রাম শহরের পথে রওয়ানা হয়ে এক সময় চট্টগ্রাম শহরের নাজিরহাট রােডের আমান বাজার নামক স্থানে খােশাল শাহ মসজিদে নামাজ আদায় করেন। মাগরিব কিংবা এশারের নামাজ হবে। নামাজ আদায় করতঃ মসজিদের ইমাম সাহেবের সাক্ষাতের অপেক্ষায় মসজিদে কিছু সময় বসে থাকলেন। এক একে সব মুসল্লি চলে গেলেন। বাকি থাকলাে ইমাম সাহেব আর সাক্ষাতপ্রার্থী। সাক্ষাতপ্রার্থী মনে মনে খুশী হলেন। যে ইমামের পিছনে নামাজ পড়লাম, নামাজে তাে খুবই মজা পেলাম। কত সুন্দর নামাজ। মনে হয়, এমন নামাজ জীবনে পড়িনি। মনে হয়, আমি আমার সঠিক গন্তব্যে পৌঁছেছি। এ ধরনের আলেমে দ্বীনের হাতে বাইয়াত গ্রহণ করলেই আমার মনজিলে মকসুদে পৌঁছতে পারবাে। মুসাফির মনে মনে খুবই খুশি। মসজিদেও কেউ নেই। আমি আর ইমাম সাহেব ব্যতীত। এখনই মােক্ষম সুযােগ। আমি হুজুরের নিক...

গাউছুল আযম মাইজভান্ডারীর জীবনী

Image
গাউসুল আযম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ আল-হাসানীওয়াল হোসাইনী মাইজভান্ডারী (কঃ) এর জীবনাদর্শঃ ঘোর অন্ধকারাচ্ছন্ন সময়ে মানুষ যখন সঠিক ইসলামের দিক্‌-দিশা পাচ্ছিলনা তখনি পৃথিবীর বুকে মহানবী (দঃ) এর প্রতিচ্ছবি, হযরত আলী (রাঃ)এর বেলায়তী ক্ষমতার ধারক ও বাহক অলিকুল শিরোমনি, শরীয়ত, ত্বরীকত হাকীকত ও মারেফতের দিশারী খোদা তত্ত্বের রহস্যাবলীর উজ্জ্বল নক্ষত্র, নূর-এ-এলাহী, মাহবুব-এ-ছোবহানী, গাউছে ছামদানী, হযরত আবু মুহাম্মদ মুহীউদ্দিন সৈয়দ আবদুল কাদের জিলানী আল্‌-হাসানী, ওয়াল-হোসাইনী (কঃ)বাগদাদ নগরীতে তশরীফ আনেন| তাঁর আধ্যঅত্মিকতার প্রভাবে মৃত প্রায় দ্বীন এ ইসলামকে মৃতসঞ্জীবনী দান করলেন| **বংশ তালিকাঃ হযরত গাউছুল আযম (কঃ) পিতৃ ও মাতৃ উভয়কুল থেকেই প্রিয়নবী হযরত মুহাম্মদ (দঃ) এর পবিত্র বংশধর| পিতার দিক হতে তিনি হযরত ইমাম হাসান (রাঃ) ও মাতার দিক হতে হযরত ইমাম হোসাইন (রাঃ) এর বংশে আবির্ভূত হন| **পিতার বংশঃ হযরত গাউছুল আযম সৈয়দ আবদুল কাদের জিলানী (কঃ) ইবনে হযরত সৈয়দ সালেহ মুসা ইবনে হযরত সৈয়দ দাউদ (রাঃ) ইবনে হযরত সৈয়দ মুসা সানি ইবনে হযরত সৈয়দ আবদুল্লাহ ইবনে হযরত সৈয়দ মুসা জুন, ইবনে হযরত ষৈয়দ আবদু...