ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) জীবন দর্শন।
ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) জীবন দর্শন। --------------মোহাম্মদ সুফি ওসমান গনি বা র আউলিয়ার স্মৃতি বিজড়িত চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তর্গত মেখল নামক গ্রামে এক সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে ১৩২৩ হিজরী, ১৩১৩ বাংলা এবং ১৯০৬ ইংরেজীতে এক শুভ মুহূর্তে মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমামে আহলে সুন্নাত, আল্লামা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক শেরে বাংলা (রহ.) জম্মগ্রহণ করেন। কারামতে গাউছুল আযম মাইজভাণ্ডারী ক. ও গাউছুল আযম মাওলায়ে রহমান বাবাভান্ডারী ক. হুযুর গাউছুল আযম মাইজভাণ্ডারী ক.'র দোয়ার বরকত নেক সন্তান লাভ এবং আশেকে রাসুল ﷺ'র জন্মের(শেরে বাংলা রহ.) ভবিষ্যতবাণী! কারামত নং- ০৭ হযরত আমিনুল হক ফরহাদাবাদী রহ. বলেন: হযরত আজিজুল হক শেরে বাংলা রহ.'র পিতা যখনই অসুস্থ হতেন, তখন হুযুর গাউছুল আযম মাইজভাণ্ডারী ক.'র দরবারে দোয়ার দরখাস্ত নিয়ে হাজির হতেন এবং সেখানে কিছুদিন অবস্থান করতেন, শেরে বাংলা রহ.'র পিতার ভাষ্যমতে যখন হুযুর গাউছুল আযম মাইজভাণ্ডারী ক. তাকে দেখতেন, তখন উনার ঠোঁটের কোণে এক রহস্যময় ...